যুগ্ম সচিব হলেন বিয়ানীবাজারের জেসমীন আকতার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

যুগ্ম সচিব হলেন বিয়ানীবাজারের জেসমীন আকতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ০৫:০৮:৫৪ পূর্বাহ্ন

যুগ্ম সচিব হলেন বিয়ানীবাজারের জেসমীন আকতার

জেসমীন আকতার


উপসচিব ও সমপর্যায়ের ১৯৬ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে তাদেরকে পদোন্নতি দিয়ে নতুন দপ্তর দেওয়ার প্রক্রিয়ায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
তাদের মধ্যে পদোন্নতি পেয়ে উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়দেশ গ্রামের সন্তান জেসমীন আকতার। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
জেসমীন আকতার ১৯৮৩ সালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৫ সালে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীকালে এমসি কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক ও একই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে সরকারি চাকুরিতে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও পরে উপসচিব পদে পদোন্নতি পান।
তাঁর স্বামী সৈয়দ আহম্মদ আলী পোস্টমাস্টার জেনারেল পদে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন।


জৈন্তাবার্তা ডেস্ক



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী