সিলেটে সুলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সিলেটে সুলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১১:১৬:৩৩ পূর্বাহ্ন

সিলেটে সুলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর

ছবি : সংগৃহীত


পবিত্র রমজান মাসে সিলেট মহানগরীতে সুলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর। গত শনিবার (২২ মার্চ) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে যা চলছে আগামী দশদিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিম (প্রতি পিস) ৯ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা এবং গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা মূল্যে বিক্রয় হচ্ছে।

আজ রবিবার নগরীর কোর্ট পয়েন্টে এসব পণ্য বিক্রি হয়েছে। আগামীকাল সোমবার টিলাগড় পয়েন্টে বিক্রি হবে। দুটি ট্রাকে করে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ২ টা পর্যন্ত চলে এই কার্যক্রম।

সিলেটে এই কার্যক্রম মনিটরিংয়ে দায়িত্বে থাকা সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ জুনায়েদ সিলেটভিউকে জানান, রমজান মাসে বাজারে এইসব পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সুলভমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে শনি ও রোববার দুদিনে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সিলেট মহানগরীতে ৭১১ কেজি গরুর মাংস, ৮৮৫ কেজি ড্রেসড ব্রয়লার মাংস, ১৭০৩ লিডার দুধ ও ১৪ হাজার ৮শত ৮০ টি দুধ কয়েক হাজার মানুষের মধ্যে বিক্রি হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী