সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১২:২৩:৩৩ অপরাহ্ন

সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির উদ্যোগে ইফতার মাহফিল রোববার (২৩ মার্চ) বিকেলে নগরীর পাঠানটুলাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমিতি সিলেটের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার  প্রফেসর ড. মাহবুব ই ইলাহী।  রংপুর বিভাগীয় সমিতির সহ-সভাপতি ও ইফতার বাস্তাবায়ন কমিটির আহবায়ক শাবিপ্রবি’র প্রফেসর মো. মোখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডা. এম আখতারুজ্জামান, শাবিপ্রবি’র প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তুহিন, মাউন্ট এডারা’র ডা. মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির মহা বিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার ফটোসাংবাদিক মামুন হাসান, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য শাহারুল ইসলাম মন্ডল, ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম আমিন, প্রফেসর ড. ফুয়াদ মন্ডল, রবিউল ইসলাম, বেলাল আহমদ, মুমিনুল হক, শফিকুল ইসলাম, রাজু আহমদ প্রমুখ।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত। রহমত ও বরকতের এই মাসে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তিলাভের চেষ্টা করা উচিত। বক্তারা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী