সিলেটের পাথর কোয়ারি গুলো খুলে দেয়ার আহবান মুফতি আলী হাসান উসামার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সিলেটের পাথর কোয়ারি গুলো খুলে দেয়ার আহবান মুফতি আলী হাসান উসামার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১১:২৫:১৪ পূর্বাহ্ন

সিলেটের পাথর কোয়ারি গুলো খুলে দেয়ার আহবান মুফতি আলী হাসান উসামার

ছবি : সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে উপজেলা শ্রমিক মজলিস আয়োজিত ইসলামের শ্রম অধিকার শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৪ মার্চ) শ্রমিক মজলিস জৈন্তাপুর  উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের  সম্পন্ন করা হয়। এতে উপজেলা সহ-সভাপতি মাওলানা জহির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।

No description available.

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  জৈন্তা গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের শ্রমিকরা হচ্ছেন বেশিরভাগই কোয়ারি নির্ভর। যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষ পাথর ও বালুমহলে কাজ করে জীবন ও  জীবিকা নির্বাহ করে আসছে। বিগত ফ্যাসিবাদী সরকারের সুবিধাবাদীরা নিজেরদের ব্যক্তিগত স্বার্থ হাসিল ও ভারতের বাণিজ্য স্বার্থ রক্ষার জন্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর কোয়ারি গুলো বন্ধ করে রেখেছে। তাই অবিলম্বে সিলেটের সকল পাথর কোয়ারি গুলো খুলে দিয়ে শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করে দেয়ার আহবান জানান তিনি।

এ সময় সভায় শ্রমিক মজলিস সেক্রেটারি জুবায়ের আহমদ ও যুব মজলিস সভাপতি মুখলিসুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দিলোয়ার হোসাইন,জেলা কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান,শ্রমিক মজলিসে জেলা সভাপতি মুহাম্মদ আব্দুল কাইয়ুম,জেলা সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন  পাখিবিল মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সভাপতি সালমান আহমদ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলামা মাওলানা শামসুজ্জামান।

খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা হাসান আহমদ, উপজেলা সহ সভাপতি মাওলানা ওলীউর রহমান,সাধারণ সম্পাদক আজমল হক,সহ সাধারণ সম্পাদক মাশুক আহমদ মঞ্জুর,সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান,সহ সাংগঠনিক সুম্পাদক ডা:,আলীমুদ্দীন,ছাত্র বিষয়ক সম্পাদম হাফিজ সিরাজুল ইসলাম,অফিস  সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম,সহ পাঠাগার মাওলানা মুহাম্মদ শামসুদ্দীন, নির্বাহী সদস্য মাওলানা ফখরুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন সভাপতি মাওলানা শাহিদুর রহমান,ফতেহপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মাশুক।যুব মজলিস সেক্রেটারি বিলাল আহমদ,ছাত্র মজলিস বায়তুলমাল সম্পাদক হাম্মদ মামনুনসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী