গোয়াইনঘাটে রাস্তার কাজ পরিদর্শনে উপসচিব সুবর্ণা সরকার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে রাস্তার কাজ পরিদর্শনে উপসচিব সুবর্ণা সরকার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১১:৩৬:১৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে রাস্তার কাজ পরিদর্শনে উপসচিব সুবর্ণা সরকার

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের রাধানগর প্রধান সড়ক হতে গহড়া গ্রামের এক কিলোমিটার আরসিসি পাকা করন রাস্তার কাজ পরিদর্শন করেছেন সিলেটের স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব সুবর্ণা সরকার।

সোমবার ( ২৪ মার্চ ) দুপুরে তিনি রাস্তার কাজ পরিদর্শন করে বর্ষার আগে দ্রুত শেষ করার জন্য উপজেলা প্রকৌশলীকে তাগিদ প্রদান করেন। এ সময় তিনি গহড়া গ্রামের মানুষের সুবিধার্থে রাস্তার প্রবেশ মুখে সাধারণ মানুষ দুর্যোগ সময়ে বসতে পারে তার জন্য  একটি যাত্রী ছাউনি নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন। এছাড়া এই এলাকার প্রাকৃতিক পরিবেশ দেখে সৌন্দর্যে অভিভূত হয়ে তিনি অনাবাদি জমি আবাদের আওতায় আনতে সেচ প্রকল্প ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাল খননসহ সম্ভাব্য কিছু সম্ভাবনাময়ী কাজের প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্যোগ গ্রহণ করার কথা বলেন।

একসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী,উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী ইউনুস আলী,গহড়া গ্রামের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম ও ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী