ইনসাফ ও যাকাত ভিত্তিক সমাজ গঠন করতে পারলে দেশকে কল্যাণ রাষ্ট্র বানানো সম্ভব
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

মোহাম্মদ সেলিম উদ্দিন

ইনসাফ ও যাকাত ভিত্তিক সমাজ গঠন করতে পারলে দেশকে কল্যাণ রাষ্ট্র বানানো সম্ভব

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১১:৪৩:০৬ পূর্বাহ্ন

ইনসাফ ও যাকাত ভিত্তিক সমাজ গঠন করতে পারলে দেশকে কল্যাণ রাষ্ট্র বানানো সম্ভব

ছবি: নিজস্ব


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইনসাফ ও যাকাত ভিত্তিক সমাজ গঠন করতে পারলে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানানো সম্ভব। রমজান মুত্তাকিদের জন্য তাকওয়া অর্জনের মাস। রমজানে কোরআন নাজিল হয়েছিল, আর কোরআন জানা এবং মানা ছাড়া তাকওয়া অর্জন সম্ভব নয়।

সোমবার গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্থানীয় আমনিয়া বাজারে আমুড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম সেবুলের সভাপতিত্বে, সুজন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াতে ইসলামী সিলেট জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালিক। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা জামায়াত নেতা রাসেল আহমদ, হেলাল আহমদ প্রমুখ।

মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করুন হাফেজ মনসুর আহমদ ও সংগীত পরিবেশন করেন আবির আহমদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী