জৈন্তাপুরে গণহ*ত্যা দিবসে শহীদ গণক*বরে পুষ্পার্ঘ্য অর্পণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গণহ*ত্যা দিবসে শহীদ গণক*বরে পুষ্পার্ঘ্য অর্পণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০১:০৫:০২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গণহ*ত্যা দিবসে শহীদ গণক*বরে পুষ্পার্ঘ্য অর্পণ


সিলেটের জৈন্তাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলার কহাইগড় শহীদ বীরমুক্তিযোদ্ধা গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যমে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ ও জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনি, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক হারুন অর রশিদসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী