সিলেটে সেনাবাহিনীর অভিযানে ভা র তী য় গরুর মাংস ও চিনি আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সিলেটে সেনাবাহিনীর অভিযানে ভা র তী য় গরুর মাংস ও চিনি আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৩:০৬:৫৬ পূর্বাহ্ন

সিলেটে সেনাবাহিনীর অভিযানে ভা র তী য় গরুর মাংস ও চিনি আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে ভারতীয় ফ্রোজেন গরুর মাংস ও চিনি আটক করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেনট্রি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ- বিন মাহফুজ- সাইফ এর নেতৃত্বে সেনা টহলটিম গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকার অভিযান চালিয়ে ৪৫ কার্টুন ফ্রোজেন গরুর মাংস উদ্ধার করে।

পরে সেনা টহলটিম জৈন্তাপুর উপজেলার হরিপুর বালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। সেনাক্যাম্প সূত্রে জানা যায় আটককৃত ভারতীয় গরুর মাংস সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট ও ৭০ বস্তা ভারতীয় চিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী