‘ঈদেও চলবে যৌথবাহি*নীর অ ভি যা ন’
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

‘ঈদেও চলবে যৌথবাহি*নীর অ ভি যা ন’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ০৪:৫৬:০১ পূর্বাহ্ন

‘ঈদেও চলবে যৌথবাহি*নীর অ ভি যা ন’

ছবি : সংগৃহীত


ঈদুল ফিতরের সময় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৫ মার্চ) ঈদযাত্রা নিরাপদসহ সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বিশেষ বিশেষ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হবে।

বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে পুলিশের সহায়তা নেয়ার পরামর্শও দেন তিনি।

নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বলে আবারও মনে করিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, এখন পর্যন্ত নারী নির্যাতন ও ধর্ষণের যত ঘটনা ঘটেছে, তা রিপোর্ট আকারে আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে।

ঈদের আগে শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিতে মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, এটা তাদের বকেয়া। যেটা বাস্তব সম্মত সেগুলো পরিশোধ করতে হবে।

তিনি আরও জানান, ঈদের সময় মাদকের ইস্যু বেড়ে যায়। মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী