কোম্পানীগঞ্জ প্রেসক্লাবকে লায়ন আসাদের সংবর্ধনা ও শিশুদের ঈদ উপহার বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবকে লায়ন আসাদের সংবর্ধনা ও শিশুদের ঈদ উপহার বিতরণ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ১১:৩১:০০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবকে লায়ন আসাদের সংবর্ধনা ও শিশুদের ঈদ উপহার বিতরণ

ছবি : সংগৃহীত


শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সিলেটের কোম্পানীগঞ্জে সাড়ে ৪'শ শিশুদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় নব-নির্বাচিত কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কোম্পানীগঞ্জ প্রেসক্লাবকে সংবর্ধনা দেওয়া হয়।

আরটিসি গ্লোবাল স্টাডি এন্ড কনসালটেন্সির চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদের পক্ষ থেকে মঙ্গলবার উপজেলার তেলিখাল বাজারে এই সংবর্ধনা ও ঈদবস্ত্র বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

লায়ন আসাদুল হক আসাদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী