ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৫ উপলক্ষে জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার (২৬শে মার্চ) সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।
পরে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে একে একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিলাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) উসমান গনি।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সহ মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আল আমিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম,যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জৈন্তাবার্তা / সুলতানা




