জাফলংয়ে অ বৈ ধ ভাবে বালু পাথর উত্তোলনে ,৩১ জনের বিরুদ্ধে পরিবেশের মা ম লা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

জাফলংয়ে অ বৈ ধ ভাবে বালু পাথর উত্তোলনে ,৩১ জনের বিরুদ্ধে পরিবেশের মা ম লা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১২:২২:৩৬ অপরাহ্ন

জাফলংয়ে অ বৈ ধ ভাবে বালু পাথর উত্তোলনে ,৩১ জনের বিরুদ্ধে পরিবেশের মা ম লা

ছবি: নিজস্ব


জাফলংয়ের নদনদী ও প্রকৃতির ক্ষতিসাধন করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৩১জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট। মঙ্গলবার গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তর সিলেট’র সহকারি পরিচালক মো. বদরুল হক।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি সংকটাপন্ন এলাকার সীমানা জাফলংয়ের ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী খাসিয়া পুঞ্জিসহ ১৪.৯৩ বর্গমিটারে পরিবেশ বিধ্বংসী এক্সকেভেটর নামীয় যন্ত্রদানব চালিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করায় সিলেট জেলা বিএপির বহিস্কৃত সহসভাপতি ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য, গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম শাহপরান, ও জেলা বিএনপির বহিস্কৃত কোষাধ্যক্ষ, সাবেক উপজলো পরিষদ’র চেয়ারম্যান, জাফলং বাজার এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. শাহ আলম স্বপনসহ একত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে এই মামলাটি করা হয়।

মামলার অন্যান্য আসামীরা হলেন- পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, যুবদল নেতা আবুল কাশেম, যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার, মো: হাশেম, ইয়াছিন মিয়া, শফিউল আলম সেলিম, মজির উদ্দিন, সাইদুর রহমান তামিম, ছবেদ মিয়া, সালমান আহমদ সুরমান, মাসুক মিয়া, নুরুল হক, মো: জামাল, সাইফুল ইসলাম মান্না, মুন্না মিয়া, মখই মিয়া, সাইমন, শুয়েব আহমদ, দুলাল মিয়া, কেনুু মিয়া, মো: রায়হান, সুহেল মিয়া, রুহেল মিয়া, আতাউর রহমান, কুটিন মিয়া, মোঃ ইউসুফ, ফয়জুল ইসলাম, সাজ্জাদ নুর, মোঃ রাশেদ মিয়া।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী