মহান স্বাধীনতা দিবসে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবসে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ০৪:০৯:৫৮ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবসে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন

ছবি: নিজস্ব


মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার মিডিয়া কর্মীদের সংগঠন "বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর নেতৃত্বে  কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, 

যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সদস্য আনোয়ার হোসেন, ছালেক উদ্দিন প্রমুখ। পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়, পরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ "বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স " কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও স্বাস্থ্য পরীক্ষা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী