জৈন্তাপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইফতার মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইফতার মাহফিল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ০৭:২৮:২৪ পূর্বাহ্ন

 জৈন্তাপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইফতার মাহফিল

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক  নির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) জৈন্তাপুর উপজেলার জৈন্তেশ্বরী  ইরাদেবী রাজবাড়ীতে বৃহত্তর নিজপাট বিএনপি ( ১নং,২নং,৩নং) ইউনিয়ন   এর যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

এ সময় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান,  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক  মকসুুদ আহমেদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন,সাবেক সভাপতি  হাজী  এনায়েত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক যগ্ম সম্পাদক মাসুক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আমিনুল ইসলাম সুহেল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবি এম জাকারিয়া, কৃষক দলের সদস্য সচিব আল মামুন, বিএনপির নির্বাহী সদস্য দুলাল আহমদ,  যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, সেলিম আহমেদ, নাজমুল হক  ইয়াজুল,  রাসেল, দুলাল, রুবেল, সাহেদ, মুক্তাদির আল সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, ছাত্র দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এম শাহীন আলম, জাহাঙ্গীর আলম,  উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন , সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট, ২নং জৈন্তাপুর ও ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি  ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী