মহান স্বাধীনতা দিবসে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবসে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১১:০০:৩৩ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবসে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ছবি : সংগৃহীত


মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বুধবার (২৬ মার্চ) সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ'র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী সহকারে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এর আগে সকাল ৯টায় শাহী ঈদগাহ টিভি গেইটস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মাধ্যমে মহান এই দিবস শুরু করা হয়।

সকাল ১১টায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ স্বাধীনতা দিবসের তাৎপর্য  তুলে ধরেন।

ইংরেজি বিভাগের প্রভাষক রুহামা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মিস. নুসরাত রিকজা, আইকিউএসি’র পরিচালক ও এম.এড প্রোগ্রামের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব, ইউনভার্সিটির প্রশাসনিক সহযোগী জাহিদ হাসান প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী