সিলেটে বি জি বি র জালে ই য়া বা সহ যুবক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সিলেটে বি জি বি র জালে ই য়া বা সহ যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১১:২৯:৩৫ পূর্বাহ্ন

সিলেটে বি জি বি র জালে ই য়া বা সহ যুবক

ছবি : সংগৃহীত


বিয়ানীবাজারের গজুঁকাটা বিওপি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ সদস্যরা। এ সময় একটি অটোরিক্সাও জব্দ করা হয়।বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মো: আসলাম হোসেন (৪০) নামের ওই ব্যক্তি আন্ত:সীমান্ত মাদক কারবারি। তিনি গজুঁকাটা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, উপজেলার দুবাগ এলাকার গয়লাপুর প্রথম ব্রিজ (জামালের বাড়ীর সামনে) নামক স্থানে অভিযান পরিচালনাকালে টহলদল ৮১টি নীল প্যাকেট ভর্তি ৯৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় সিএনজি অটোরিক্সায় থাকা গজুঁকাটা গ্রামের মোঃ আলম হোসেন (৫০), মোঃ আব্দুস সামাদ (৪৫), আব্দুস সালাম (৪৫) ও আব্দুর রাজ্জাক বটলা (৫০) কৌশলে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, আসলাম ও আলম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করছে। পলাতক অপর আসামী আব্দুস সামাদ এবং আব্দুস সালাম ভারতের গুপ্তচর হয়ে বিএসএফ’র নিকট তথ্য পাচার করে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিকে যথাযথ আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী