সিলেটে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পু লি শে র জালে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সিলেটে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পু লি শে র জালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ১২:২৫:৩২ অপরাহ্ন

সিলেটে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পু লি শে র জালে

ছবি : সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।বুধবার (২৬ মার্চ) ভোরে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের সামনে চেকপোস্ট পরিচালনা করে এসম মাদক জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা কালে কালীগঞ্জ থেকে সিলেট অভিমুখে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেট কারের বডির নিচের অংশে সুকৌশলে লুকানো পলিপারযুক্ত প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী