সিলেটে ব্যবসায়ীর ঝু*লন্ত ম*রদেহ উ*দ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সিলেটে ব্যবসায়ীর ঝু*লন্ত ম*রদেহ উ*দ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ০২:৩৫:০১ পূর্বাহ্ন

সিলেটে ব্যবসায়ীর ঝু*লন্ত ম*রদেহ উ*দ্ধার

প্রতীকী ছবি


সিলেটে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে নগরীর কাজীটুলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন আহমদ (৪০) ওই এলাকার বিহঙ্গ ১৯ নং বাসার বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে। তিনি চাদরের ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমন আহমদকে ইফতারের জন্য ডাকতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান স্বজনরা। এসময় তাকে বারবার ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজা ভেঙে তারা সুমন আহমদের দেহ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী