সি কৃ বি সহ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সি কৃ বি সহ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১১:২৮:২৩ পূর্বাহ্ন

সি কৃ বি সহ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

প্রতীকী ছবি


২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে। সংশোধিত সময় অনুযায়ী কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ১৭ মার্চ কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টার পরিবর্তে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই বছর ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী আবেদন করেছেন। এ বছর প্রতি আসনের জন্য লড়বে প্রায় ২৫ জন শিক্ষার্থী।

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী