সিলেট-ঢাকা মহাসড়কে পু লি শে র ওয়াচ টাওয়ার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কে পু লি শে র ওয়াচ টাওয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১১:৩৫:৫২ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কে পু লি শে র ওয়াচ টাওয়ার

ছবি : সংগৃহীত


মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে ৩টি স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর, শিল্পাঞ্চল খ্যাত অলিপুর ও শায়েস্তাগঞ্জে ৩টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। এখান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো।

পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে মহাসড়কে যানজট হয়, অপরাধ প্রবণতাও বাড়ে। সেদিক চিন্তা করে এ ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে। এখানে দায়িত্বরতরা দেখবে কোথায় কি কারণে যানজট লেগেছে। তারা দায়িত্বরতদের নির্দেশনা দিলে তাৎক্ষণিক সমস্যার সমাধান করা সম্ভব হবে। আবার ছিনতাইসহ অপরাধ প্রবণতাও সহজেই পুলিশের নজরে আসবে। এছাড়া পুলিশ নিয়মিত টহলে থাকলে এবং নজরদারির মধ্যে রাখলে মানুষও নিরাপত্তাহীনতায় ভুগবেন না।

তিনি বলেন, আমরা মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস চালকদেরও আমাদের নাম্বার দিয়ে দিয়েছি। তারা কোথাও সমস্যা হলেই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা চাই বিদেশ ফেরত বা বিদেশ যাত্রীসহ সব মানুষ যেন ঈদে নিরাপদে ঘরে ফিরতে পারেন। কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী