ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে মরহুম হাজী ছয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭শে মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খুর্দ্দা (চিতামইন) গ্রামে মরহুম হাজী ছয়ফুল্লাহ'র বাড়ীতে মরহুমের ছেলে ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলামের অর্থায়নে এসব শাড়ি লুঙ্গি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক বিদ্যালয় এডহক কমিটির সদস্য ও পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার মনজুর আহমেদ, মরহুম হাজী ছয়ফুল্লাহ'র বড় ছেলে মোহাম্মদ আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রিয়াজুল ইসলাম, মাহমুদ আলী, আব্দুর রব প্রমূখ।
এসময় এলাকার সুবিধাবঞ্চিত ৪ শতাধিক মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




