বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন হয়ে ওঠার গল্প মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের শোনালেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কাকুয়ারপাড়স্থ মা’হাদুল কোরআন নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় ছাত্রদলের পক্ষ থেকে ঈদের উপহার ও ইফতার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই গল্প শোনান।
এসময় বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে খন্দকার মুক্তাদির বলেন, সমৃদ্ধ দেশ বিনির্মাণে তিনি (শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান) যে অবদান রেখেছিলেন তার সুফল আজও বাংলাদেশের মানুষ ভোগ করছে। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে দেশের মানুষকে একটি লাল-সবুজের পতাকা উপহার দিয়েছিলেন।
এসময় প্রধান অতিথি দেশকে এগিয়ে নিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, তিনি (বেগম খালেদা জিয়া) শত দুঃখ-কষ্টের মধ্যেও এদেশের মানুষকে ছেড়ে পালিয়ে যাননি। শত প্রতিকূলতার মধ্যেও দেশের মানুষের পাশে ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দীর্ঘ ১৭ বছর তারেক রহমান আন্দোলন করছেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আন্দোলন যখন শুরু হলো, তার নেতৃত্বে সিলেটের বীর সন্তান জননেতা এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ ও আনসার আলীসহ শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে।
জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণী অনুষ্ঠানে মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা দিপু, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ চৌধুরী, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রাব্বানী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ইবনে জাহান তানভীর, আয়াত আলী প্রিন্স, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক ইমরান আলী, সহ-শিল্প বিষয়ক সম্পাদক সুহেল আহমেদ, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক আরমান আহমেদ মুন্না, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজিব, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ রনি। মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য দেন ও দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল ক্বারী হাফিজ মাওলানা আবু সাঈদ।
আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ বুরহান উদ্দিন, ক্বারি মাওলানা ইয়াহয়া মাহমুদ, ক্বারি হাফিজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, হাফিজ আব্দুর রাহমান, হাফিজ আব্দুর রাহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হুমায়ুন রশিদ, কাশেম আহমেদ চৌধুরী, যুবদল নেতা শহিদুল ইসলাম, মহানগর ছাত্রদল নেতা আতিকুল ইসলাম তৌসিফ, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা শাহ মাহফুজ আহমেদ, বিমানবন্দর থানা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম রায়হান, হুমায়ুন কবির আকাশ, রাব্বি হোসেন, মিনহাজ আহমেদ তাহমিদ, এমসি কলেজ ছাত্রদল নেতা আরিফুল ইসলাম তামিম, কোতায়ালী থানা ছাত্রদল নেতা মুফতি আসেফ আবরার, আশরাফুল কবির আফিক, রিয়াদ ভূঁইয়া, রাহাত লিওন জামিল, রাজু আহমেদ, মুফতি রাফিউস সামাদ রাফকাত, মো. আশরাফুল মাশরাফি প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




