গোয়াইনঘাটে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ০৪:৩৮:২৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

ছবি: নিজস্ব


পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ,জাবেদ আহমদ, সুয়েব আহমদ ও মহসিন আহমদ এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত অসহায় হতদরিদ্র দেড়শতাধিক পরিবারের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২৮ মার্চ বাদ জুম্মা তাহার নিজ বাড়িতে ছোট ভাই জুনেদ আহমদের তত্ত্বাবধানে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী এবং একটি মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ ১০ হাজার টাকা ও একজন হতদরিদ্রকে ঢেউ টিনের জন্য নগদ ১০ হাজার টাকা নওয়াগাঁও মাঝপাড়া জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের সংক্ষিপ্ত মিলাদ ও দোয়ার মাধ্যমে এসব বিতরণ করা হয়।

এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন,জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। 

উপস্থিত ছিলেন তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আমিন সহ গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী