ছবি: নিজস্ব
জৈন্তাপুরে শুক্রবার ২৮শে মার্চ দরবস্ত মা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে সর্বস্তরের ছাত্রজনতাকে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন অলিম্পিয়াডের পুরুস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর দক্ষিণ থানা সভাপতি মারুফের সভাপতিত্বে উত্তরের সভাপতি তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছিলেন সিলেট উত্তরের জেলা সভাপতি মারুফ আহমদ রাজু।
মাহফিলে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া,সেক্রেটারি রফিক আহমদ এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল আহাদ,মনতজিম আলী,ফখরুল ইসলাম, আব্দুর রহমান আল মিসবাহ,নজরুল ইসলাম, নাজমুল শিকদার,হুসেন আহমদ আব্দুল খালিক ও মিডিয়া বিভাগের সভাপতি ইমাম উদ্দিন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি সিদ্দিকুর রহমান,হুসেন আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ,সেক্রেটারি গোলাম সরওয়ার বেলাল,সাংবাদিক শুয়েব উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমজান মাস চরিত্র গঠনের মাস আর ছাত্রশিবির ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি কিভাবে উন্নত চরিত্রের অধিকারী করে দক্ষ সৎ সু-নাগরিক হয়ে ক্যারিয়ার গঠন করে দেশ কে সেবা দিতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য যে গত ২৫শে মার্চ উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে একটি কোরআন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
জৈন্তাবার্তা / মনোয়ার




