কোম্পানীগঞ্জ থানা সদর ইউনিট বি এ ন পি র ইফতার বিতরণ ও দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ থানা সদর ইউনিট বি এ ন পি র ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ থানা সদর ইউনিট বি এ ন পি র ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে থানা সদর ইউনিট বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার থানাবাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মো. জুয়েল আহমদ। 

পরিচালনা করেন উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ওসমান খান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. এলাইছ আহমদ, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. বিলাল আহমদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজিজুল হক, উপজেলা জিসাস সভাপতি ওমর ফারুক, মো. কামরুজ্জামান মেম্বার, মো. আমির হোসেন, উপজেলা জিয়া সংসদ সাধারণ সম্পাদক সাইফুর রহমান, জাকির হোসেন, মো. শামছুল ইসলাম, ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আমান উল্লাহ, শাহাদাৎ খা, হেলাল আহমদ, মো. নবী হোসেন, আরিফ চৌধুরী রাজ, শামসুল আলম, ইয়াকুব আলী ও আনোয়ার হোসেন প্রমুখ।  

ইফতার বিতরণ শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ আহমেদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী