জৈন্তাপুরে আল-ইখওয়ান ইসলামি সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আল-ইখওয়ান ইসলামি সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আল-ইখওয়ান ইসলামি সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের উদ্যোমি যুবকদের নিয়ে গঠিত আল- ইখওয়ান ইসলামি সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮শে মার্চ) বৃহত্তর আসামপাড়া গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লীদের উপস্থিতিতে আসামপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাহফিলের আল- ইখওয়ান ইসলামি সংঘের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে ও মাসুদুল ইসলাম শাহেল ও ওমর ফারুখের যৌথ সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল। 

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফারুখ মিয়া, ব্যবসায়ী রফিক আহমেদ, যুবনেতা হেলাল খান, আল - ইখওয়ান ইসলামি সংঘের সহ- সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ আলি, সদস্য আকতার হোসেন, হাবিবুর রহমান,বুরহান উদ্দিন, আব্দুর রশিদ  সহ অন্যান্যরা।

পরে ইফতার পূর্বে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহের শান্তি কামনা করে এবং বৃহত্তর আসামপাড়ার সকল প্রয়াত ব্যাক্তিদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার। 

পরে সভাপতি সোহেল আহমেদ সমাপনী বক্তব্যে ইফতার ও দোয়া মাহফিলে আগত সকল মুসুল্লিদের উদ্দেশ্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী