মোগলাবাজার থানা
শিশু সাহেরা জান্নাতের বয়স মাত্র তিন মাস। শুক্রবার সন্ধ্যায় তাকে বিছানায় ঘুম পারিয়ে বাথরুমে গিয়েছিলেন মা। ফিরে এসে দেখেন বিছানায় শিশু নেই। ঘরে ও আশপাশে অনেকে খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি তাকে।
অবশেষে রাত সাড়ে ১১ টারি দিকে জান্নাতের মরদেহ পাওয়া যায় বাড়ি থেকে ১০০ মিটার দূরের পুকুরে।
এই মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। প্রশ্ন ওঠেছে, তিনমাসের শিশু ঘর থেকে পুকুরে গেলো কীভাবে?
সাহেরা জান্নাতের বাড়ি সিলেট নগরীর ৪০নং ওয়ার্ডের মোগলবাজার থানাধীন পালপুর এলাকায়। সে পালপুর গ্রামের হাফিজ আব্দুল কাইয়ুমের মেয়ে।
হাফিজ আব্দুল কাইয়ুম জানান, তিন মাস বয়সী শিশু মেয়েটি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় নিজ ঘর থেকে চুরি হয়। পরবর্তীতে বাড়ির সভাই অনেক খোঁজাখোঁজির পর রাত ১১টার সময় বাড়ির পিছনে পুকুরে তার লাশ দেখতে পান।
পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কাইয়ুম বলেন, আমি বুঝতে পারছিঠ না আমার মেয়ে কিভাবে পুকুরে গেলো। কে তাকে সেখানে নিয়ে গেলো। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।
এ ব্যাপারে মোগলাবাজার থানায় পুলিশের উপ পরিদর্শক মুকুল আহমেদ জানান, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে শিশুটি কিভাবে মারা গেল।
ডিডি




