দেশকে নিয়ে নানা ষ ড় য ন্ত্র হচ্ছে: গোয়াইনঘাটে জা মা য়া তে র নেতৃবৃন্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

দেশকে নিয়ে নানা ষ ড় য ন্ত্র হচ্ছে: গোয়াইনঘাটে জা মা য়া তে র নেতৃবৃন্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন

দেশকে নিয়ে নানা ষ ড় য ন্ত্র হচ্ছে: গোয়াইনঘাটে জা মা য়া তে র নেতৃবৃন্দ

ছবি : সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ শে মার্চ) আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা'র সভাপতিত্বে ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আমরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সহকারী সেক্রেটারি হাফিজ মিসবাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন জামায়াতে-ইসলামীর সভাপতি রিয়াজুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, দেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে দেশে এবং দেশের বাহিরে থেকে জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র চলছে। নানা জন নানা ভাবে জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও সমালোচনা করছে। আমরা সমালোচনার জবাব সমালোচনা করে না দিয়ে নিজের কর্মের মাধ্যমে সকল সমালোচনার জবাব দিতে হবে। বক্তারা ফেইসবুক রাজনীতি পরিহার করে কর্মীদের মাঠের রাজনীতিতে ফেরার ও আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কাওছার আহমেদ, ইউনিয়ন জামায়াতের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন শাকিল, বায়তুল মাল সম্পাদক আবুল হোসেন সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী