ইলিয়াসপত্মী লুনার গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ইলিয়াসপত্মী লুনার গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ১২:০৫:২৪ অপরাহ্ন

ইলিয়াসপত্মী লুনার গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা

ছবি : সংগৃহীত


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার গোয়ালাবাজার থেকে ছাত্রলীগ নেতা রফু মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফু মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়াচর গ্রারে মৃত তোতা মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী রফু মিয়া। সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনামেয় মিয়া বলেন, গ্রেফতারকৃত রফু মিয়া বর্তমানে পুলিশী হেফাজতে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে পাঠানো হবে।  মামলার বাকি আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী