ছবি: নিজস্ব
আর মাত্র দুই-তিন দিন পরেই উদযাপিত হতে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদকে ঘিরে শেষ মুহূর্তের বেচাকেনায় জমে উঠেছে সিলেট নগরীর বিপণি বিতানগুলো। ঈদের কেনাকাটায় ছোট-বড়, ধনী-গরিব কেউ পিছিনে নেই। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও বিপণি-বিতানগুলোতে। রমযানের শেষের দিকে দোকান গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। মার্কেটে-শপিংমলে জমে উঠেছে ক্রেতা-বিক্রেতার রসায়ন। এদিকে ক্রেতাদের অভিযোগ, দোকানিরা অতিরিক্ত দাম আদায় করছেন। প্রতিটি জিনিসের মূল্য গত বছরের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি। নগরীর ফুটপাত থেকে অভিজাত মার্কেট, পাইকারি বাজার ও বুটিক হাউসগুলো জমজমাট বেচাকেনা ও ক্রেতা উপস্থিতিতে মুখর। এ যেন চিরচেনা রুপ। প্রতিটি পরিবারে বাড়ছে আনন্দের আওয়াজ। রমজান মাস শেষে পবিত্র ঈদুল ফিতর ঈদ। আর এই উৎসবকে ঘিরে মুসলমানরা নতুন জামা কিনছেন।
গতকাল শুক্রবার (২৮ মার্চ)। সিলেট নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, আল-হামরা শপিং মহল, মধুবন সুপার মার্কেট, মেলেনিয়াম, রাজা ম্যানশন, হাসান মার্কেট, সিটি সেন্টার, শ্যামলী মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে এ চিত্র দেখা যায়। জিন্দাবাজারের বিপণি বিতানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। নয়াসড়ক ও কুমারপাড়ায় বেশকয়েকটি নামিদামি ব্র্যান্ডের দোকান থাকায় সেখানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে ক্রেতাদের সমাগম বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের। তাই বিক্রেতারাও বেশ খুশি। ছোট-বড় মার্কেট, শোরুম ও শপিংমলগুলোতে পোশাকের সমাহার আর বাইরে রং-বেরংয়ের বাতিতে ঝলমল করছে মার্কেট এলাকা।
ঈদ মানেই নতুন পোশাক। এদিকে পোশাকের দাম বৃদ্ধি হওয়ায় অনেকেই আবার পণ্য ক্রয়ে হিমসিম খাচ্ছে। তাদের বাজেটের তুলনায় পণ্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতারা এ বিষয়ে ভিন্ন মতামত দিয়েছেন কেউ বলছেন বাজারে কাপড়ের মানের তুলনায় দাম একটু বেশী। আবার কেউ বলছেন বিক্রেতাদের পণ্য ক্রয়ে খরচ বেশি হচ্ছে সেই জন্যই পণ্যের দাম একটু বাড়িয়ে নিতে হয়। এছাড়াও মার্কেট ও স্টেশন বাজারে প্রতিদিনি হাজার হাজার মানুষের ভিড় লেগেই আছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ মানুষ কেনাকাটার জন্য এসব মার্কেটকে বেছে নিচ্ছেন। আর যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য ফুটপাতই ভরসা। এর ফলে বিক্রির কমতি নেই ফুটপাতেও।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর ফুটপাত থেকে অভিজাত শপিংমল পর্যন্ত সবখানে চলছে কেনাকাটা। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। যেন নিশ্বাস ফেলার সময় পাচ্ছে না তারা। বিভিন্ন বাজার অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সর্বত্রই ক্রেতাদের প্রচণ্ড ভিড়। তবে সব স্থানেই নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি মার্কেটে নতুন নতুন পোশাকের সমাহার। বিক্রেতাদের মুখে ফুটেছে হাসি। ক্রেতারা তাদের সুবিধামতো পণ্য কিনে হাসিমুখে বাসায় ফিরছে। তবে লক্ষ্য করা যায় রমজান মাস উপলক্ষ্যে বেশিরভাগ ক্রেতারা রাত আট'টার পর মার্কেট করতে আসে।
জিন্দাবাজারের বিপণি বিতানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। নয়াসড়ক ও কুমারপাড়ায় বেশকয়েকটি নামিদামি ব্র্যান্ডের দোকান থাকায় সেখানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে ক্রেতাদের সমাগম বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের। তাই বিক্রেতারাও বেশ খুশি। ছোট-বড় মার্কেট, শোরুম ও শপিংমলগুলোতে পোশাকের সমাহার আর বাইরে রং-বেরংয়ের বাতিতে ঝলমল করছে মার্কেট এলাকা।
জিন্দাবাজারের কাপড় ব্যবসায়ীরা জানায়, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দোকানে পণ্যসামগ্রী তুলেছি। কোনো ধরনের পণ্যতে অতিরিক্ত দাম রাখা হচ্ছে না, তবে উন্নত মানের পণ্যের দাম একটু বেশি। বিগত বছরের তুলনায় এ বছর বেচাকেনা একটু বেশিই হয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড় আরও বেড়েছে। একটা বিষয় লক্ষ্যনীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর বিভিন্ন অনলাইন টিভি ও সিরিয়ালের নায়িকাদের অনুরূপ কাপড় খোঁজ করছে। এর মধ্যে কাভি কাভি, সানিলিওনি, অমৃতা, কুমুদ, জীবিকা, ঝিলিক, পাংকুরি, গোপী, অপ্সরা, বাহা, মধুবালা অন্যতম।
নগরীর বেশ কয়েকজন পোশাক বিক্রেতারা জানান, ‘সকাল ১০টা থেকে রাত ২টা পর্যন্ত প্রচুর লোকের সমাগম হচ্ছে মার্কেটগুলোতে। ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী পাগলু, বিপাশা বসু, জান্নাত-টু, আশিকী-২, জিপসি, শাড়ি, থ্রি-পিস, শার্ট ও প্যান্ট, জুতা, স্যান্ডেল, পাঞ্জাবিসহ অন্যান্য জিনিস কিনছেন। নগরীর সিটি সেন্টারে বাবা-মায়ের সাথে শপিং এসে মারজানা আক্তার নিপা (১৬) জানায়, শপিংমলগুলো সুন্দর করে সাজিয়েছে নতুন নতুন পোশাকে জমজমাট রয়েছে প্রতিটি দোকান। ঈদে নতুন পোশাক কিনতে ভালো লাগে। তাই ঈদের আনন্দ উপভোগ করতে বাবা-মায়ের জন্য নতুন কাপড় কিনতে এসেছি।
এবার ঈদে আকর্ষণীয় ডিজাইনের পোশাক নজর কাড়ছে ক্রেতাদের। তাই প্রতিটি ফ্যাশন হাউজে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। নগরীর ফ্যাশন হাউজগুলোর মধ্যে মাহা, আড়ং, মনোরম, ইজি, সিগন্যাল, স্কোয়াড, বারটন, নজরানা, কমলাভান্ডার, রং, আরশী নগর, সিগনেচার, প্লাস পয়েন্ট, টেক্সমার্ট, প্রাচ্য, ইনফিনিটি, আর্টিশটি, রঙের বাড়ই, বাংগালীয়ানা, শী, পাপ্পী, শিশুর হাট, প্রবর্তন, উইম্যান্স ওয়াল্ড, ক্যাটস আই, লাইফ স্টাইল, এক্সাটাসি, ডিমান্ড, জি-স্টার, উৎস, নিপুণ সেজেছে নতুন সাজে। এসব মার্কেটে উচ্চবিত্ত, মধ্যবিত্তরা কেনাকাটায় সারছেন। আর নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আনাগোনা বন্দরবাজার ও হকার্স মার্কেটে। এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শৌখিন ক্রেতারা ঈদের কেনাকাটা করার জন্য ছুটে আসছেন সিলেট শহরে। সে কারণেও নগরীর শপিংমলগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
এদিকে রোজার ঈদে সরকারি ছুটি থাকবে ৯ দিন। এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। তাই সব মিলিয়ে ১১ দিন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সিলেটে বসবাসকারী বিভিন্ন অঞ্চলের চাকুরিজীবীরা ফিরছেন বাড়ি। ঈদের চিরায়ত আকর্ষণ গ্রামেই বেশি। আর এ জন্য নাড়ির টানে ছুটে চলা। হোক না তা শত ঝক্কি-ঝামেলার। স্বজনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনে বাস, ট্রেন ও ছোট যানবাহনে ভিড় বেড়েছে ঘরমুখো মানুষের। ট্রেনে আপাতত নির্বিঘ্ন যাত্রা হলেও চাপ মহাসড়কে, গাড়ি চলছে ধীরগতিতে। যাওয়ার আগে সবাই সারছেন কেনাকাটা।
জৈন্তাবার্তা / সুলতানা




