সিলেটে সানু মিয়াকে দৌঁড়ে ধরলো পু লি শ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সিলেটে সানু মিয়াকে দৌঁড়ে ধরলো পু লি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ১১:২৩:৫৮ পূর্বাহ্ন

সিলেটে সানু মিয়াকে দৌঁড়ে ধরলো পু লি শ

ছবি : সংগৃহীত


সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেছিল সানু মিয়া নামের এক যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। পুলিশ পিছু পিছু দৌঁড়ে গিয়ে তাকে আটক করেছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট সংলগ্ন ধোপাগুল কেয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

সানু মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের মৃত জয়দুল হোসেনের ছেলে। তার কাছ থেকে ভারতীয় ২০৪০ পিস চকলেট ও ১২০ বোতল অলিভওয়েল উদ্ধার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি প্লাস্টিকের বস্তায় করে সানু মিয়া ভারতীয় পণ্য নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে দৌঁড়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী