জৈন্তাপুরে সে*নাবাহিনীর গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা: আ ট ক ৫
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সে*নাবাহিনীর গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা: আ ট ক ৫

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০৫:২৫:১৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সে*নাবাহিনীর গাড়ী ভাংচুরের ঘটনায় মামলা: আ ট ক ৫

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে গত ২৬ মার্চ রাতে হরিপুর বাজারে অবৈধভাবে ভারত থেকে আনা মহিষ জব্দ শেষে  সেনাবাহিনীর টহল গাড়ী ফেরার পথে গাড়ীতে চোরাকারবারিদের ঢিল ছুঁড়ে ভাংচুরের ঘটনায় ৫ জনকে আটক  করা হয়েছে। শনিবার ( ২৯ মার্চ ) জৈন্তাপুর মডেল থানায় মামলাটি করা হয়।

আটককৃতরা হলেন, হরিপুর শিকারখাঁ গ্রামের আবুল হাসনাতের পুত্র মো হাবিবুর রহমান(৫৩), চান্দঘাট এলাকার জহির উদ্দিনের পুত্র মোহাম্মদ আলি (১৮), হেমু হাউদপাড়া গ্রামের ইদ্রিস আলির পুত্র কুতুব উদ্দিন (৫০), হরিপুর এলাকার ইব্রাহিম আলির পুত্র ইলিয়াস আলি (৫৩), লামা শ্যামপুর গ্রামের সোবানের সোহেল আহমেদ (২৬)। 

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ঘটনার পর পর বিগত ২৭ মার্চ রাত ১২: ৩০ ঘটিকায় হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে, সেনাবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মোট আঠাশ জন লোককে আটক করে। আটকের পর পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেনা হেফাজতে থাকা  ২৮ জন লোকের ভাষ্য ছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে সনাক্ত করা হয়।  সব তথ্য সংগ্রহ শেষে ২৯ মার্চ, শনিবার জৈন্তাপুর মডেল  থানায় একটি মামলা করা হয়েছে।

সেনা সূত্রে আরো জানানো হয়, যে ক্যাম্প হতে আটককৃত ২৮ জনের মধ্যে শুধুমাত্র ৫ জন ব্যক্তির সংশ্লিষ্টতা উক্ত ঘটনার সাথে পাওয়া যাওয়ার কারণে তাদেরকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর  করা হয়েছে। এছাড়াও বাকি ২৩ জনকে মুচলেকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ভাবে, তাদের নিজ নিজ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান হরিপুরে সেনাবাহিনীর গাড়ী ভাংচুরের ঘটনায় পাঁচজন আসামি সেনাবাহিনী কর্তৃক হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন উক্ত ঘটনায় ৭০ জনকে নামীয় এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাত নামীয় আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২১।  তিনি জানান আটককৃত পাঁচজনকে শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী