গোয়াইনঘাটে নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ ঈদ সহায়তা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ ঈদ সহায়তা প্রদান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ০৭:১১:০০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ ঈদ সহায়তা প্রদান

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বিএনপি নেতা মরহুম আব্দুস ছাত্তার মেম্বার স্মৃতি পরিষদের আয়োজনে পূর্ব তোয়াকুল এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ ঈদ সহায়তা, এলাকার মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ক্বিরাত ও গজল প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার ( ২৯ মার্চ ) দুপুরে পূর্ব তোয়াকুলে সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া পূর্ব তোয়াকুল মাদ্রাসার সভাপতি হাজী আব্দুস সোবহান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব আব্দুল হাকিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দিন, গোটাটিকর দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক জনাব আং রউফ, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক জনাব শওকত আলী।

আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংগঠনের সভাপতি মাওলানা সুলতান আহমেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অঅনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি ফয়জুর রহমান, জুবের আহমেদ অর্থ সম্পাদক রায়হান আহমেদ প্রমূখ। আর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ -সাবেক সভাপতি, গোয়াইনঘাট ছাত্র পরিষদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী