সোনাপুর ইসলামী যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সোনাপুর ইসলামী যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ১০:০৯:৩৭ পূর্বাহ্ন

সোনাপুর ইসলামী যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


সিলেটের বালাগঞ্জের "সোনাপুর (পশ্চিম উত্তর পাড়া) ইসলামী যুব সংঘের আয়োজনে ২য় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) উপজেলার ২নং বোয়ালজুর ইউনিয়নের সোনাপুর পুরাতন (পশ্চিম-উত্তর) জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল হয়।

মুলত উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বৃহত্তর সোনাপুর এলাকার কিশোর ও যুবকদের নিয়ে সম্মিলিত ভাবে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ধর্মীয় ও আর্তমানবতার কল্যানে কাজ করে আসছে।

ইফতারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় আলেম উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইফতার পূর্বে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় "সোনাপুর পশ্চিম উত্তর পাড়া  ইসলামী  যুব সংঘে"র আয়োজনে ইফতারে অংশ নেয়ায় অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংঘঠনের সভাপতি রবিউল ইসলাম মাছুম ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক  আতাউর রহমান কাওছার  এবং সাধারণ সম্পাদক আলিমুন ইসলাম । 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী