ছবি: নিজস্ব
বিশ্বের বিভিন্ন দেশে থাকা কোম্পানীগঞ্জের প্রবাসীদের সংগঠন কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের উদ্যোগে ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ছয়টি ইউনিয়নের দুই শতাধিক হতদরিদ্র পরিবারের হাতে ফুড প্যাক বিতরণ করা হয়। টুকেরবাজার মেজবান রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আলীম উদ্দিনের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য আকতারুজ্জানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবাসী নেতা সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, রাজনগর নতুনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম, যুব সংগঠক মো. হাবিবুল্লাহ জাবেদ, মাওলানা রুহুল আমীন সিরাজী। উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক রইছ মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন সুমন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মো. ফারুক আহমদ, প্রবাসী সেলিম উদ্দিন, বাস্তবায়ন কমিটির সদস্য শেখ মিলন মিয়া, ওয়াহিদ মিয়া, মিলন আহমদ, শিপন আহমদ প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




