খেলাফত মজলিস ভাদেশ্বর ও শরীফগনজ ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

খেলাফত মজলিস ভাদেশ্বর ও শরীফগনজ ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১২:১৬:০৬ অপরাহ্ন

খেলাফত মজলিস ভাদেশ্বর ও শরীফগনজ ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম আর হাজারো শহীদের আত্ম ত্যাগের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। দলীয় রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে দেশপ্রেমিক ছাত্র-জনতা ও রাজনৈতিক ঐক্যের কোন বিকল্প নেই।

আজ ২৯ মার্চ শনিবার খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ও শরীফগনজ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন ও ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

খেলাফত মজলিস ভাদেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং হাফিজ ফায়েক আহমদ ও হাফিজ মুহাম্মদ ঈসার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মন্জুরে মাওলা, সিলেট জেলা শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ নজীব আল-আইয়ুবী, ইসলামি ছাত্র মজলিস সিলেট পুর্ব জেলা শাখার সভাপতি সালমান আহমদ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদ, ফেন্চুগগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল খালিক, ইসলামি যুব মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক মঈন উদ্দীন লিটন, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নুরুল ইসলাম, ফ্রান্স খেলাফত মজলিস নেতা মাওলানা দিলওয়ার বিন মাহমুদ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী