জৈন্তাপুর হরিপুরে যৌ থ বাহি*নীর অভি*যানে উ চ্ছে দ হলো অ বৈ ধ মহিষের হাঁট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

জৈন্তাপুর হরিপুরে যৌ থ বাহি*নীর অভি*যানে উ চ্ছে দ হলো অ বৈ ধ মহিষের হাঁট

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ০৩:৫৪:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুর হরিপুরে যৌ থ বাহি*নীর অভি*যানে উ চ্ছে দ হলো অ বৈ ধ মহিষের হাঁট

ছবি : সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর অবৈধভাবে বসানো পশুর হাঁট গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী। 

দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গড়ে উঠা এই বাজারে ভারত থেকে চোরাইপথে আসা মহিষ ও গরু এই হাঁটে তুলা হতো। গত ২৬শে মার্চ রাতে সেনাবাহিনীর টহলটিম অভিযান চালিয়ে  ভারতীয় মহিষ জব্দ করে ফিরে যাওয়ার সময় চোরাকারবারিদের হামলার স্বীকার হয় সেনাবাহিনীর টহলটিম। 

এর পর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থানে যায় প্রশাসন। রবিবার (৩০শে মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় হরিপুর বাজারে অবৈধভাবে গড়ে উঠা মহিষের হাঁট উচ্ছেদে আসে জৈন্তাপুর উপজেলা প্রশাসন সহ যৌথ বাহিনী। এ সময় অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের অধিনায়ক (সিও)।

অভিযান চলাকালে হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে উঠা মহিষের বাজারের শেডঘর ও পাকা একটি ভবন দুইটি ভেকু মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।

এ সময় অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র‍্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন  (র‍্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশ গ্রহন করে।

এ সময় অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার,  ৪৮ বিজিবির উপ- অধিনায়ক ,র‍্যাব-৯ এর উপ- সহকারী পরিচালক ( ডিএডি) , জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) , ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী