সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৬০ ঘণ্টা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৬০ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৩/২০২৫ ১১:৩১:৪৩ পূর্বাহ্ন

সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৬০ ঘণ্টা

প্রতীকী ছবি


রক্ষণাবেক্ষণের জন্য সিলেটে ৬০ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড।

মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আবু বকর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতরের ছুটিকালীন সময়ে শেভরন বাংলাদেশ লিমিটেড পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড এর রক্ষণাবেক্ষণের জন্য ১ এপ্রিল রাত ১২টা থেকে ৩ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে। এর প্রেক্ষিতে উল্লেখিত সময়কালে বিবিয়ানাস্থ সামিট বিবিয়ানা (৩৪১ মে.ও.) বিবিয়ানা-সাউথ (৪০০ মে.ও.) এবং বিবিয়ানা-৩ (৮০০ মে.ও.) বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী