ঈদে দেখা যায় সিলেট মহানগরীর ভিন্ন রূপ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ঈদে দেখা যায় সিলেট মহানগরীর ভিন্ন রূপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৫ ০৫:১৩:৩৪ পূর্বাহ্ন

ঈদে দেখা যায় সিলেট মহানগরীর ভিন্ন রূপ

ছবি : সংগৃহীত



ঈদুল ফিতরে টানা ৯ দিনের সরকারি ছুটি। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয়েছে এই ছুটি। পরিবার-পরিজন নিয়ে বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন শহরের মানুষজন। তাই ফাঁকা সিলেট মহানগরীর রাস্তাঘাট।

রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা খুব কম। নেই তেমন মানুষজনও। ঈদের ছুটিতে সিলেটের রাস্তাঘাট প্রায় ফাঁকা। নেই সেই চিরচেনা ব্যস্ততা, যানজট।

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ২-৩ আগে থেকেই সিলেট ছেড়ে বাড়ি ফিরেছে মানুষ। ঈদে টানা কয়েকদিনের ছুটিতে নগর ছেড়ে যাওয়ায় সেই চিরচেনা ব্যস্ত রূপ নেই সিলেটের।

আজ ঈদের দিন সকালে মহানগরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়- রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা খুবই কম। নেই তেমন মানুষজনও। সকাল ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দেখা যায় কোনো ব্যস্ততা নেই। প্রায় ফাঁকা। সেখানকার কয়েকজনের সঙ্গে কথা হয়। বলেন, ঈদ এলেই এমন ফাঁকা হয়ে যায় টার্মিনাল। সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে। তবে চলে স্বল্প সংখ্যক। রাস্তায় নেই কোনো যানজট। তাই কোথাও যেতে অনেক কম সময় লাগে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী