কোম্পানীগঞ্জের সালিশ ব্যক্তিত্ব মোতাহির আলী আর নেই
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের সালিশ ব্যক্তিত্ব মোতাহির আলী আর নেই

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ০৩:০০:২০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের সালিশ ব্যক্তিত্ব মোতাহির আলী আর নেই


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সালিশ ব্যক্তিত্ব পাড়ুয়া লামাপাড়া গ্রামের মোতাহির আলী (৪৬) আর নেই। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোতাহির আলীর ছেলে মো. মুছা মিয়া জানান, তার বাবা কয়েকদিন থেকে ডান পায়ের উরুতে বিষফোঁড়া নিয়ে যন্ত্রণায় ভুগছিলেন। সোমবার দুপুরে হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বেলা ১১টায় পাড়ুয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের লাশ পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপজেলার সর্বস্তরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

মোতাহির আলী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তার বালু-পাথরের ব্যবসা আছে। পাশাপাশি তিনি সরকারের কাছ থেকে জলমহাল লিজ নিয়ে মাছের ব্যবসা করতেন। উপজেলার বেশ কয়েকটি জলমহালে তার পার্টনারশিপ ব্যবসা ছিল। তার পিতা মরহুম কলমদর আলীও একজন সালিশ ব্যক্তিত্ব ছিলেন।  

বিভিন্ন মহলের শোক : মোতাহির আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সৈকত আলী বাবুল, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি বশির মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুজিবুর রহমান, মুরব্বি আব্দুল জলিল, পোস্ট মাস্টার বতুল্লাহ মিয়া, হাফিজ মাছুম আহমেদ, আব্দুল করিম, আউয়াল মিয়া প্রমুখ। তারা মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী