জৈন্তাপুরে পিকনিকের বাস থেকে ১৮ বোতল বিদেশি মদসহ সেনাবাহিনীর হাতে আটক ১
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পিকনিকের বাস থেকে ১৮ বোতল বিদেশি মদসহ সেনাবাহিনীর হাতে আটক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৫ ১১:৪২:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পিকনিকের বাস থেকে ১৮ বোতল বিদেশি মদসহ সেনাবাহিনীর হাতে আটক ১

ছবি : সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ১৮ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তির নাম সুব্রত দাস (২৭)। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জগদিয়া গ্রামের সন্জিদ কুমার দাসের পুত্র।পেশায় সে একজন বাস চালক।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (১লা এপ্রিল) হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় হরিপুর সেনাক্যাম্পের ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম জাফলং থেকে আগত সেলফি পরিবহনের একটি বাস ( রেজি নং – ঢাকা মেট্রো ব- ১৪-৫৫১৫) তল্লাশী চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

সেনা সূত্রে আরো জানা যায়, বাসটি রাজধানীর সাভার এলাকা থেকে ইসকন সদস্যদের নিয়ে জাফলং ভ্রমণের উদ্দেশ্য এসেছিলো। পরে বাসের চালককে আটক করে বাকি যাত্রীদের গাড়ী সহ ছেড়ে দেয়া হয়েছে।

আটক হওয়া বিদেশি মদগুলোর মধ্যে ৪ বোতল ম্যাজিক মোমেন্ট, ৪ বোতল রয়েল স্টেগ,২ বোতল ইম্পেরিয়াল ব্লু, ২ বোতল সিগনেচার, ৩ বোতল বেলাক ও ২ বোতল ব্লেডার প্রাইড রয়েছে। সেনাক্যাম্প সূত্রে আরো জানা যায়, আটক হওয়া বিদেশি মদ সহ সুব্রত দাসকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে নিশ্চিত হওয়া গেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী