গোলাপগঞ্জে আ ও য়া মী লী গ এর শীর্ষ নেতাদের ঈদ কেটেছে নির্বাসিত হয়ে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

উচ্ছ্বসিত বি এন পি-জা মা য়া ত

গোলাপগঞ্জে আ ও য়া মী লী গ এর শীর্ষ নেতাদের ঈদ কেটেছে নির্বাসিত হয়ে

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১০:২২:৫৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে আ ও য়া মী লী গ এর শীর্ষ নেতাদের  ঈদ কেটেছে নির্বাসিত হয়ে

প্রতীকী ছবি


গোলাপগঞ্জে ক্ষমতার ক্ষেন্দ্রে থাকা নেতাদের এবারের ঈদ কেটেছে নির্বাসিত হয়ে! উচ্ছ্বসিত বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। 

সময় কত যে সহজে বদলে যায়, ক্ষমতার কেন্দ্রে থাকা শীর্ষ নেতাদের ও পতন হয়। নির্বাসিত হতে হয়েছে দেশের সর্বোচ্চ নেতাদের। গেল বছর ঈদ উল ফিতরে জাঁকজমক ভাবে গোলাপগঞ্জের আওয়ামীলিগের নেতারা জাঁকজমকপূর্ণ ভাবে পালন করেছিলেন পবিত্র উদ উল ফিতর। 

গোলাপগঞ্জ বিয়ানীবাজার এর এমপি নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভার  মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান লুতু, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন সহ দাপটে সব ঈদ পালন করেন পরিবার এর সাথে। 

তবে সময় যে পরিবর্তন হয় আকর্ষীক ভাবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যে বুজা বিষন দায়। সেটা দেকিয়ে দিয়েছে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন। 

যে পুলিশ শীর্ষ নেতাদের সাথে চলতো আজ সেই পুলিশ হাতকড়া পড়ানোর জন্য খোজছে তাহাদের। ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকা এসব নেতারা এবারের ঈদ কেটেছেন নির্বাসিত হয়ে। শীর্ষ নেতাদের কাউকে দেখা যায় নি এবারের ঈদ উদযাপনে। নির্বাসিত জীবন ও কি তাহাদের সঙ্গী? কারো জানা নেই। 

এদিকে অবিভিত বিএনপি জামাত। দীর্ঘ ১৫ বছর পর এবারে আনন্দ উল্লাসে ঈদ কেটেছে তাদের। এবারের ঈদ কেটেছে পরিবারের সাথে। হামলার ভয়ে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পারেননি। এবারই মুক্ত পরিবেশে নির্ভয়ে প্রকাশ্যে ঈদের নামাজ আদায় করেছেন তারা। এ জন্য তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন। 

রাজনৈতিক পটপরিবর্তনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীই এখন ছন্নছাড়া। তাদের অবস্থা অনেকটা গত দেড় দশক পালিয়ে বেড়ানো বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মতো। দলের বড় নেতাদের একাংশ দেশের বাইরে, একাংশ জেলে। কর্মী ও তৃণমূলের নেতারা এলাকাছাড়া। ঈদের কেনাকাটা দূরের কথা, ঈদগাহে যাওয়ার কথাও ভাবতে পারছেন না। এমন ‘মানবেতর’ ঈদ কখনো কাটায়নি বৃহৎ এ দলটির নেতা-কর্মীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী