সিলেটে মধ্যরাতে বি এন পি-যু ব দ ল সং ঘ র্ষ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সিলেটে মধ্যরাতে বি এন পি-যু ব দ ল সং ঘ র্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন

 সিলেটে মধ্যরাতে বি এন পি-যু ব দ ল সং ঘ র্ষ

প্রতীকী ছবি


সিলেটে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর মেজর টিলা বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহম্মদ সজিব খান।

জানা যায়, সিলেট জেলা বিএনপির এক নেতা ও যুবদল কর্মী কবীরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীদের মধ্যে মেজর টিলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, বিএনপি ও যুবদলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। দুইপক্ষ গত বুধবার বিষয়টি মিমাংসা করবে বলে আমাদের জানিয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী