তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় অ বৈ ধ দোকানপাট উচ্ছেদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় অ বৈ ধ দোকানপাট উচ্ছেদ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ০২:০৯:৫৮ পূর্বাহ্ন

তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় অ বৈ ধ দোকানপাট উচ্ছেদ

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়া নির্দেশনা দেয়ার পরেরদিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 

বুধবার (২রা এপ্রিল) সকাল ১০:০০ ঘটিকায় মহাসড়কের দুইপাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্হাপনা উচ্ছেদে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ সময় অবৈধভাবে গড়ে উঠা স্হাপনা উচ্ছেদে আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেয়া। এর পর থেকে সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা দোকানপাট থেকে পন্য সামগ্রি সরিয়ে নেয়।কেউ কেউ দোকানপাটের টিন খুলে নিলেও পাকা অংশ গুলো থেকে যায়।

বুধবার সকাল থেকে প্রশাসনের লোকজন সহ সড়ক ও জনপদ সিলেট বিভাগ ও সিলেট তামাবিল ছয় লেন প্রকল্পের কর্মকর্তা ও ভূমি অফিসে সার্ভেয়ারদের উপস্থিতিতে তাড়ুহাঁটি পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বিরতিহীন ভাবে চলেছিলো।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট তামাবিল মহাসড়ক ছয়লেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ইকবাল হায়াৎ, সিলেট বিভাগ সড়ক ও জনপদের উপ- সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান,উপ- সহকারী প্রকৌশলী শামীম আহমেদ,জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেব সহ জৈন্তাপুর ভুমি অফিসের কর্মকর্তা সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী