সিলেটের সাবেক ২ কাউন্সিলরের বাসায় হা ম লা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সিলেটের সাবেক ২ কাউন্সিলরের বাসায় হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১১:৫১:২৬ পূর্বাহ্ন

সিলেটের সাবেক ২ কাউন্সিলরের বাসায় হা ম লা

ছবি : সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২ মার্চ) সন্ধ্যায় ৭ ও ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাসায় এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, নগরীর মেজরটিলা এলাকায় অবস্থিত ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায়  বাসায় হামলা চালানো হয়।

সন্ধ্যা সাতটার দিকে রুহেলের বাসায় হামলার সময় তাঁর মা ও বোন বাসায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে, একই সময়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায়ও হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলার খবর পেয়েছি। তবে কে বা কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি।

শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, সাবেক কাউন্সিলর রুহেল আহমদের বাসায় হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

এদিকে, আজ সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসাতেও হামলা হয়েছে। হামলাকারীরা তাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছেন। এ নিয়ে একই সময়ে সিলেটের ৪ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বাসায় হামলার ঘটনা ঘটলো।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী