গোয়াইনঘাটে কুয়েত প্র*বাসীকে ডা কা তি জড়িতদের গ্রে প্তা রের দাবিতে সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কুয়েত প্র*বাসীকে ডা কা তি জড়িতদের গ্রে প্তা রের দাবিতে সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ১০:২৭:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কুয়েত প্র*বাসীকে ডা কা তি জড়িতদের  গ্রে প্তা রের  দাবিতে সভা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার উনাই ভাঙ্গা এলাকায় কুয়েত থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীর গাড়ি আটক করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উনাই ভাঙ্গা এলাকায় ১৫-২০ সন্ত্রাসী প্রবাসীর গাড়ি আটক করে ভয়াবহ ডাকাতি করে।

ডাকাতির শিকার প্রবাসী হেলাল উদ্দিন গোয়াইনঘাট উপজেলার ভাদেশ্বর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রবাসী হেলাল উদ্দিনের ভাই বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী হেলাল উদ্দিন মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে উনাই নামক স্থানে একদল ডাকাত প্রবাসী হেলাল উদ্দিনের বহনকারী নোহা গাড়ি আটক করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে পাসপোর্ট, স্বর্ণালংকার, কুয়েতি টাকা সহ অনেক কিছু ছিনিয়ে নিয়েছে।

 এই ডাকাতির ঘটনায় বুধবার ২ এপ্রিল বিকেলে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুল বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তারা বলেন, ডাকাতরা এলাকার অস্তিত্বের উপর আঘাত করেছে। আমাদের এলাকার ঐতিহ্য ধ্বংস হচ্ছে। এই ডাকাতরা এলাকার ইতিহাস-ঐতিহ্যের উপর আঘাত করেছে। তাই আগামী ২৪ ঘন্টার ভিতর এদেরকে আইনের আওতায় দেখতে চাই। অন্যতায় আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবো।

প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ বলেন, অভিযোগ পেয়েছি আইনি ভাবে যা কিছু করার আমরা করবো। ডাকাতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

যুবদল নেতা আজিম উদ্দিন ও ছাত্রদল নেতা জাহেদ আহমেদের যৌথ সঞ্চালনায়,, ৪ নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আং কাদির,শিক্ষক নেতা নজমুল হক,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ,  উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মাষ্টার হানিফ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এডভোকেট মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এডভোকেট সাহেদ আহমদ,উপজেলা যুবদল নেতা আব্দুল করিম , পশ্চিম জাফলং ইউনিয়ন জামায়াতের সভাপতি এমদাদ উল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন 

আরো বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউনিয়ন যুবদল নেতা নাজমুল ইসলাম,সাংবাদিক আমির উদ্দিন,  প্রভাষক মনজুর আহমদ, মাষ্টার সুবেল আহমদ,গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব  মুসলিম উদ্দিন,  পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমেদ সহ এলাকার মুরব্বিয়ান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী