গোলাপগঞ্জে সে*না অ ভি যা নে মা দ ক ব্যবসায়ী সহ গ্রে প্তা র ৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে সে*না অ ভি যা নে মা দ ক ব্যবসায়ী সহ গ্রে প্তা র ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ১০:৪৬:২৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে সে*না অ ভি যা নে মা দ ক ব্যবসায়ী সহ গ্রে প্তা র ৩

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দশীয় অস্ত্র, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবইসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় বটরপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মো.মিজানুর রহমান, উত্তর রায়গড় গ্রামের আহমদের স্ত্রী আয়েশা বেগম, ভাদেশ্বর ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের ছবেদ আলীর ছেলে মকবুল আলী। 

বুধবার (০২ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের যৌথ অভিযানে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজারস্থ ডাক বাংলা সংলগ্ন ঢাকাদক্ষিণ হাসপাতালের পাশে একটি বাসায় এ অভিযান চালানো হয়। এদিকে সেনাবাহিনীর অভিযানের পরপরই স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মাদকের আস্তানা আগুন দিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। সংবাদ পেয়ে গোলাপগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের লোকজনের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

বুধবার রাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের ডাক বাংলার পাশে গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা, ১৫ লিটার দেশীয় মদ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বই উদ্ধারসহ মাদককারবারি মো.মিজানুর রহমান, আয়েশা বেগম, মকবুল আলীকে আটক করে। গ্রেফতারকৃতদের গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

সেনাবাহিনী অভিযান চালিয়ে যাওয়ার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা মাদকের আস্তানায় আগুন ধরিয়ে দিয়ে সম্পুর্ন ভস্মীভূত করে দেয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদকের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জাকারিয়া মাসুদ। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী