গোলাপগঞ্জে জমিয়তের কার্যালয় উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে জমিয়তের কার্যালয় উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ০১:৪৫:৩৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে জমিয়তের কার্যালয় উদ্বোধন


সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশ ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। 

বুধবার (২ এপ্রিল) বাদ মাগরিব ঢাকাদক্ষিণ বাজার মসজিদ মার্কেটের ২য় তলায় জমিয়ত নেতা মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা ফয়সল আহমদের পরিচালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি মাহফুজ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, জমিয়ত নেতা হাফিজ মাওলানা আব্দুল করিম, মাওলানা হেলাল আহমদ, মাওলানা বিলাল আহমদ, উপজেলা যুব জমিয়ত নেতা মাওলানা জামাল আহমদ, ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা শেখ আফজল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক, জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ উসমান, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ ও ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা সাইফুল ইসলাম তারেক, মাওলানা ইসমাঈল আহমদ, যুবনেতা শাকিল আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সুলতান আবু নাদের, অর্থ সম্পাদক আফসর আহমদ, প্রচার সম্পাদক আবিদুর রহমান, কলেজ বিষয়ক সম্পাদক মারজান আহমদ, অফিস সম্পাদক সাব্বির আহমদ, নির্বাহী সদস্য রেহান আহমদ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী