সিলেটে লা শে র অপেক্ষায় ঈদ কাটছে ২ প্রবাসী পরিবারের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সিলেটে লা শে র অপেক্ষায় ঈদ কাটছে ২ প্রবাসী পরিবারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ১০:১৭:৩৬ পূর্বাহ্ন

সিলেটে লা শে র অপেক্ষায় ঈদ কাটছে ২ প্রবাসী পরিবারের

ছবি : সংগৃহীত


ঈদের আনন্দ মুহুর্তেই বিষাদে রুপ নিয়েছে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার দুই প্রবাসী পরিবারের। ঈদুল ফিতরের দু’দিনের মধ্যে অনাকাঙ্খিত পৃথক ঘটনায় দুই পরিবারের প্রিয় মানুষকে হারানোর ঘটনায় চলছে শোকের মাতন।

আনন্দের সময় বিষাদে রুপ নেওয়া দুটি ঘটনায় ‘প্রবাসী সাবুল মিয়া ও ফয়জুল হক’র মৃত্যুতে তাদের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের মৃত সাজ্জাদ আলীর পুত্র সাবুল মিয়া। এক সন্তানের জনক প্রবাসী সাবুল মিয়া বুধবার (২ এপ্রিল) সকালে ওমানের রাজধানী মাসকটের আমলা-ইবরি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতের ছোট ভাই সাজন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমার ভাই সাবুল মিয়া যে গাড়িতে ছিলেন, তার চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি একটি বাঁধে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। আর এ দুর্ঘটনায় নিহত হন প্রবাসী সাবুল মিয়া।’

এদিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী (পাক্কাবাড়ি) গ্রামেমর রইছ আলীর পুত্র ফয়জুল হক। দুই সন্তানের জনক প্রবাসী ফয়জুল হক বুধবার (২ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শামখা এলাকায় নিজ কর্মস্থলে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা দুই সহকর্মীর হামলায় নিহত হয়েছেন।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা প্রাথমিকভাবে যেটুকু তথ্য পেয়েছি, সেটুকুই জানালাম। ফয়জুল হকের মরদেহ এখনো সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে।’

এদিকে ওই দুই প্রবাসীর পরিবারের দায়িত্বশীলদের সূত্রে জানা গেছে নিহত দুই প্রবাসী ‘সাবুল মিয়া ও ফয়জুল হক’র মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী