সিলেটে একদিনে ৩ লা শ উদ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সিলেটে একদিনে ৩ লা শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ১০:২৯:১১ পূর্বাহ্ন

সিলেটে একদিনে ৩ লা শ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেটে একদিনে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২ জন আত্মহত্যা করেছে একজন দুর্ঘটনায় কবলিত হয়ে মারা যান। বুধবার (০২ এপ্রিল) তাদের লাশ উদ্ধার করা হয়।

এরমধ্যে সিলেট কোতোয়ালি থানাধীন মুন্সিপাড়ার সফিক মিয়ার কলোনির ভাড়াটে শাহাজাহান মিয়া (৪২) তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছার মাধ্যমে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।মৃত শাহাজাহান মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার হাবলিপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, শাহজাহান মিয়া ঋণগ্রস্ত ছিলেন। মানসিক সমস্যাও ছিলো তাঁর। এসব কারণে তিনি আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

এদিকে, দক্ষিণ সুরমা ধানাধীন সিলেট সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের লাউয়াই এলাকার রায়ের গ্রামে নিলিমা ইয়াসমিন (১৯) নামের এক গৃহবধূ বাবার বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে পরনের উড়নার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিলিমা ইয়াসমিন রায়ের গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে। বুধবার রাত ১০টার দিকে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্বামী রাজন আহমেদর সঙ্গে নিলিমার মনোমালিন্য চলছিলো। সুরতহাল রিপোর্টে নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

এর আগে দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ধরাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব (১৮) দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে সাকিবসহ তাঁরা চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকার দোতলা একটি ভবনের ছাদে ওঠেন। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা মারফত আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী